ads

বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ডিসেম্বর ২৯, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় সমতল এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষার্র্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে ওই সাইকেল ও বৃত্তি বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমেশ্বরী হলে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৩০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল ও প্রাথমিকের ১শ ২০ জনকে ২ হাজার ৪শ টাকা, মাধ্যমিক শিক্ষার্থী ৮০ জনকে ৬ হাজার ও কলেজ শিক্ষার্থী ৬০ জনকে ৯ হাজার ৬শ করে টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রাঞ্জল এম সাংমা।

Shamol Bangla Ads

ওইসময় গণমাধ্যমকর্মীসহ ক্ষুদ্র নৃ- গোষ্ঠির প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads