ads

সোমবার , ২৬ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিল্প-সাহিত্য চর্চায় শহিদ নাজমুল আহসান

খবর টি পড়েছেন : ৭২২
শিল্প-সাহিত্য চর্চায় শহিদ নাজমুল আহসান
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

এক মাঘের হাড়কাঁপানো শীতের রাতে ১৯৪৯ সালের ২০ জানুয়ারি শেরপুর জেলার নালিতাবাড়ি থানার বরুয়াজানী গ্রামে জন্মে ছিলেন নূরুন্নবী মুহাম্মদ নাজমুল আহসান। নামের অর্থের দিক দিয়েও যেন স্বার্থকতার রক্তপাপড়ি ছড়িয়েছেন চারপাশ।
নাজমুল শব্দটি আরবি। অর্থ- তারকা বা নক্ষত্র,আর আহসান অর্থ- অধিক সুন্দর। মানে অধিক সুন্দর তারকা। ঐ দূর- আকাশের সবচেয়ে সুন্দর তারকার মতো-ই খসে পড়েছিলো ওই দিন। কাটাখালি ব্রিজের এক পাশটায় । তারপরও খসে যাওয়া তারকাটি আজও আলোকিত করছে রাতবিরাত। অনুপ্রাণিত করছে আগামীকে। নতুন প্রজন্মকে।
শিল্প-সাহিত্য চর্চায় শহিদ নাজমুল আহসান যুগযুগ ধরে নতুন প্রজন্মের পাঠে একটি প্রতিষ্ঠিত চিত্রকল্প হয়ে থাকবে।
কৈশোরেই নাজমুল সাহিত্য ও সংস্কৃতি চর্চায় গাঢাকা দিয়েছিলেন। ডালুতে (ভারত) যুবশিবির ক্যাম্পে তৎকালীন এম,এল,এ আব্দুল হাকিম সরকার সাহেব বলেছিলেন_ ” নাজমুল সাহিত্য- সংস্কৃতিমনা ছেলে তুমি বাংলা বেতারকেন্দ্রে কাজ করো, আমি ব্যবস্থা করে দিচ্ছি”। তারপরও নাজমুল সম্মুখযুদ্ধে অংশ নিয়ে স্বদেশকে মুক্ত করতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন।
নাজমুল সেই স্কুলজীবনে অনুষ্ঠিত এক শিক্ষাসপ্তাহে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা,রচনা ও শিল্পকর্ম-সহ একাধিক প্রতিযোগিতায় হয়েছিল প্রথম।
তখনকার সময়ে বাজারে সার্কাস,যাত্রাপালা এলে_ পরদিন সাগরেদদের নিয়ে চালাতো রিহারসাল। বানিয়ে ফেলতো সম্পূর্ণ একটি নাট্যদল। যেখানে ছোটখাটো কিছু খেলা,নাচ- গান,জোকারের রঙ্গরস,রিংমাষ্টারের ঘোড়ার- খেলা সব মিলিয়ে একটি শিশু-সার্কাস জমিয়ে তুলতো। “গুণাই বিবি”, “রূপবান”‘র মতো যাত্রা পালাও শিশুদলটির রিহার্সালের তালিকা থেকে রেহাই পেতোনা।
স্কুল জীবনে নাজমুলের প্রিয় দুটি বইছিল শেষের কবিতা ও দৃষ্টিপাত। এছাড়া ফুল আর কাঁটা,প্রেমের সমাধি, বিষাদ সিন্ধু, পথের দাবি’রমত গ্রন্থগুলোও টেবিলে অবসর যাপন করতো । একটা সময় হোমারের ইলিয়াড ও ওডিসির চরিত্রগুলো তাঁকে দারুণ ভাবে প্রভাবিত করেছিল। একদিন ছোটবোনের হাতে শরৎ অথবা বঙ্কিমের বই পড়তে দেখে বলেছিলেন” এসব কি পড়ছিস”। তিনি সময়টাকে ধরে পাঠ করার অদৃশ্য ক্ষমতা অর্জন করেছিলেন। আর তখন মুক্তিযুদ্ধে অবতীর্ণ হলেন।
পড়াশোনাতে ছিলো ভীষণ ভালো। এস,এস, সি _ তে দুটি বিষয় লেটার-সহ দখল করেছিলেন শীর্ষস্থান। সেই সাথে লেখতে থাকেন সময়ের নানান প্রসঙ্গ নিয়ে কবিতা, গল্প,নাটক। গল্পগুলো মধ্যে ‘”উপত্যকা আধিক্যতা”, “বালুচরে ঝড়”। নাটক “শেষ প্রহরে জোয়ার” উল্লেখযোগ্য । শুধু কি নাটক লেখতেন। নিজে অভিনয়ও করতেন। তবে অভিনয় হাতেখড়ি মাত্র ছয় বছর বয়সে। বাবু নগেন্দ্র চন্দ্র পালের “কেরানীর জীবন” নাটকের শিশু-চরিত্র থেকে। এস,এস,সি পরীক্ষা শেষে স্বরচিত ‘”শেষ নির্দেশ” নামক নাটকটি মঞ্চত্ব করেন। বাবার স্বপ্ন বড়ো ছেলাটা একদিন বুয়েট বা মেডিকেলে পড়বে। কিন্তু না। তিনি নিজ ইচ্ছায় ভর্তি হয়ে গেলেন কৃষি বিশ্ববিদ্যালয়ে। ভাইভা পরীক্ষায় ভর্তির কারণ জানতে চায়লে স্যারকে এভাবেই বলেছিলেন_ “এ দেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ, তাই কৃষি প্রকৌল পড়ে এ দেশ নিয়ে ভাবতে চাই” । তিনি আকারে মাঝারি ধরনের মানুষ হলে কী হবে! চিন্তা-চেতনায় ছিলেন অনেক অনেক উঁচু।
বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ দাবাড়ু ছিলেন নাজমুল। একসময় হস্থরেখা সম্পর্কেও পড়াশোনা করেন। তিনি কোন দুর্ঘটনায় মারা যেতে পারেন নিজেই একদিন ভাবিকে গল্প করে শুনিয়েছিলেন।
এভাবে বিশ্ববিদ্যালয়ের ম্যগাজিনে নিয়মিত প্রকাশিত হতে থাকে প্রবন্ধ,নাটক। যার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনা থেকেই সংগ্রহ করা হয়েছে। তবে তাঁর কবিতাগুলোকে উদ্ধার করা আর সম্ভবপর হয়নি। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে অনেক সুনাম কুড়িয়ে ছিল বাংলা “অভিশাপ” সিনেমার নায়িকা। সুলতানার সঙ্গে “পাহারীফুল” নাটকে। নায়কের চরিত্রে অভিনয় করে। যা একাধিক খবরের কাগজে সংবাদ ছাপা হয়েছিল পরদিন।
নাজমুলের সাহিত্যের নাট্য অঙ্গনটিতে তাঁর দুর্বলতা ছিল সবার শীর্ষে। তাইতো নিজেই এলাকাতে গড়ে তুলেছিলেন ‘জোনাকী নাট্য সংঘ’ নামে একটি সংঘটন। যা ভার্সিটির ছুটিতে বাড়ি এলেই নতুন কোন নাটকের রিহারসাল চলতো পুরোদমে । ক্যাম্পাস খোলা হলে আবার বন্ধ হয়ে যেতো। জোনাকির মতো সন্ধ্যাকালীন মিষ্টি আলোর প্রজ্বলন।
২২বছর বয়সে নজরুল পেনসিলে লেখেছিলেন তাঁর শ্রেষ্ঠ কবিতা “বিদ্রোহী”।
আর ২২ বচ্ছর বয়সে নাজমুল তাঁর রক্তে লেখেছেন_ সম্মুখ-যুদ্ধের বীরত্ব।
আজ তাঁর স্মৃতি বহন কল্পে_ প্রতাষ্ঠা করা হয়েছে।
শহিদ নাজমুল আহসান নামে একটি হল (বাকৃবি), তারাগঞ্জ হাই স্কুলে “নাজমুল আহসান স্মৃতিবৃত্তি”, নালিতাবাড়ি শহরে “শহিদ নাজমুল আহসান স্মৃতি মহাবিদ্যালয় কলেজ “। পরবর্তীতে শহিদ নাজমুল আহসানকে বাংলাদেশ সরকার অসামান্য বীরত্ব ও কৃতিত্ব স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পদক ২০১৭ (মরণোত্তর) প্রদান করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাহরিয়ার কবির শুভ’র পদ্য ‘কথা ছিল’ পরবর্তী সংবাদ বরেণ্য কবি তালাত মাহমুদ’র ‌’চোখের কান্না’