ads

শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাজহারুল ইসলামের পদ্য ‘মুক্তিযুদ্ধের চিঠি’

যে চিঠিটি হয়নি পড়া
ছিলো পড়ে ভাঁজে,
কী কথা-যে ছিলো লিপি
সেই-না চিঠির মাঝে?

Shamol Bangla Ads

চিঠির ভাষা ঠাসা ঠাসা
জাগ্রত ছিলো তবু,
অভিমানে সেই-না চিঠি
হয়নি খোলা কভু!

কেনো জানি উক্ত চিঠি
রেখেছিনু আগলে!
একদিন খোলে পড়ি চিঠি
তাহার কথা জাগলে।

Shamol Bangla Ads

ছিলো লেখা সেই চিঠিতে
ওগো পরাণ প্রিয়,
যুদ্ধে আমি যাচ্ছি চলে
ক্ষমা করে দিয়ো।

ফিরে যদি আসি কভু
তব নিটোল বুকে,
স্বাধীন ভূমে তোমায় নিয়ে
ভাসবো পরম সুখে।

আর আসেনা এমন চিঠি
ডাক পিয়নে নিয়ে,
তাঁর নিখোঁজে বাবা-মায়ে
দেয় অন্যত্র বিয়ে!

একদিন সে-যে ক্রাচে ভরে
আসে ফিরে বাড়ী!
পঙ্গু হলো সব হারালো
হারায় প্রিয় নারী!

Need Ads