ads

শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ৩২০
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ডিসেম্বর শনিবার সকাল ১০টা ২০ মিনিটে সম্মেলন মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগ প্রধান। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর সকাল সাড়ে ১০টায় সাদা পায়রা উড়িয়ে তিনি সম্মেলন উদ্বোধন করেন।

Shamol Bangla Ads

এর আগে সম্মেলন উপলক্ষে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন নেতাকর্মীরা। কাউন্সিলর ও ডেলিগেটরা ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও কালীমন্দির গেট দিয়ে প্রবেশ করছেন। সকাল ৭টায় সম্মেলনে ঢোকার গেট খুলে দেয়া হয়।

সর্বশেষ জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর। গঠনতন্ত্র অনুযায়ী, বর্তমান কমিটির তিন বছরের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ১৯ ডিসেম্বর। গত ২৮ অক্টোবর দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে ২৪ ডিসেম্বর ২২তম জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বড় দলে ছোটখাটো কিছু সমস্যা থাকবেই : ওবায়দুল… পরবর্তী সংবাদ ভোটের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads