শেরপুরের নকলায় স্থানীয় কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। ২৩ ডিসেম্বর শুক্রবার সকালে পৌরসভার জালালপুর মহল্লায় ওই বিতরণ কাজ অনুষ্ঠিত হয়।

বিতরণ কাজের উদ্বোধন করেন কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল।
ওইসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা ও ছামিউল হক মুক্তা, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, যুব ও ক্রীড়া সম্পাদক শাহ মো. ফুয়াদ হোসেন, পৌর কাউন্সিলর ফরিদ আহমেদ লালন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গরীব, অসহায় শীতার্ত মানুষের মাঝে ২০০ কম্বল বিতরণ করা হয়।




