ads

বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৫৭
রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে নেতৃত্বে পরিবর্তন আসছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, আমাদের দলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। প্রতিটি কর্মী-সমর্থক চায় তিনি যতদিন বেঁচে আছেন, ততদিন দলকে নেতৃত্ব দেবেন। কেবল দলই না, রাষ্ট্র পরিচালনায়ও তার বিকল্প বাংলাদেশে নেই।

তথ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ এগিয়ে নিচ্ছেন, অনুন্নত দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছেন। উন্নত দেশের কাতারে নেওয়ার জন্য তার প্রাণান্তকর চেষ্টার প্রশংসা করেছে বিশ্ব সম্প্রদায়।

Shamol Bangla Ads

সাধারণ সম্পাদক পদের জন্য নিজের নাম থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, সম্মেলন হলে অনেক নাম আসে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে কোন পদে থাকবে, তা নির্ধারণ করবেন একমাত্র তিনি।

প্রসঙ্গত, আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইউরোপের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৪৩ শতাংশ পরবর্তী সংবাদ বড় দলে ছোটখাটো কিছু সমস্যা থাকবেই : ওবায়দুল…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads