ads

বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবারও সেরা করদাতা জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া

খবর টি পড়েছেন : ৩৭১
এবারও সেরা করদাতা জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

এবার সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে সর্বোচ্চ কর দিয়ে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী মো. কাউছ মিয়া, খাজা তাজমহল, সিটি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান, এম সাহাবুদ্দিন আহমেদ ও প্রকৌশলী খন্দকার বদরুল হাসান।

Shamol Bangla Ads

২০২১-২২ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে যাচাই-বাছাইয়ের পর ট্যাক্স কার্ড-প্রাপ্তদের সেরা করদাতা হিসেবে তালিকাভুক্ত করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার এনবিআরের একটি ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

২০২১-২২ করবর্ষে ‘সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিক’ শ্রেণিতে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন জর্দা ব্যবসায়ী মো. কাউছ মিয়া। আগের কয়েক বছর অবশ্য তিনি ব্যবসায়ী শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন। এমনকি গত বছর মুজিব বর্ষের সেরা করদাতাও হয়েছিলেন কাউছ মিয়া। গত বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাঁকে এই সম্মাননা দিয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জয়দেবপুর-টাঙ্গাইলসহ ময়মনসিংহ সওজ জোনে ৩৮০ কিলোমিটার সড়ক উদ্বোধন… পরবর্তী সংবাদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬৮ হাজার শিক্ষক…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads