ads

বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৩১
আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সব সময়ই যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছি। আধুনিক প্রযুক্তিতে সব ধরনের কাজ আমরা করে যাচ্ছি। স্থানীয়ভাবেও রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে। পায়ে চলা পথগুলোও আমরা উন্নত করে দিচ্ছি। এখন আর স্যান্ডেল হাতে নিয়ে চলতে হয় না। রিকশা, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল সব চলাচল করতে পারে।

Shamol Bangla Ads

২১ ডিসেম্বর বুধবার সকালে সারাদেশের ৫০টি জেলায় ১০০টি জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক একযোগে উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের শুনতে হয় আওয়ামী লীগ দেশ ধ্বংস করে দিয়েছে। জানি না, যারা এটা বলে আওয়ামী লীগ কিছুই নাকি করেনি। দেশের মানুষ বিশ্বাস করবে কি না, সেটাই আমার প্রশ্ন।

Shamol Bangla Ads

তিনি বলেন, যারা ৩০ বছর ক্ষমতায় ছিল, তারা কী করেছে আর আওয়ামী লীগ কী করেছে, আমি আশা করি, দেশবাসী বিবেচনা করে দেখবেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণের কল্যাণে কাজ করে। আমরা এটাই করে যাব। যারা বলে কিছু করিনি, তাদের প্রশ্ন করব ১০০ সড়ক এক দিনে, ১০০ সেতু এক দিনে উদ্বোধন আগে কেউ করেছে? করেনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বোরো উৎপাদন বাড়াতে ২৭ লাখ কৃষককে ১৭০ কোটি… পরবর্তী সংবাদ বিশ্বকাপ ট্রফি দেশে আনতে আর্জেন্টিনাকে প্রস্তাব দেবে বাংলাদেশ:…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads