ads

সোমবার , ১৯ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০২৩ সালে প্রথম সংসদ অধিবেশন ৫ জানুয়ারি

খবর টি পড়েছেন : ৪০৪
২০২৩ সালে প্রথম সংসদ অধিবেশন ৫ জানুয়ারি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সংসদের ২১তম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। ২০২৩ সালের ৫ জানুয়ারি বৃহস্পতিবার ২১তম অধিবেশন শুরু হবে। নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন।

Shamol Bangla Ads

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেন।

সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও সংসদ সচিব আইন শাখা-১ এর সচিব কে, এম, আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাষ্ট্রপতির এই আদেশ সবাইকে জানানো হয়।

Shamol Bangla Ads

নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা অধিবেশনজুড়ে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন। অধিবেশনের শুরু উপলক্ষে প্রতি বছর ফুল দিয়ে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির ‘ভিশন ২০৩০’ এখন কোথায়: কাদের পরবর্তী সংবাদ পুলিশকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads