ads

রবিবার , ১৮ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হয় তা সবাইকে দিতে হবে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩২৯
বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হয় তা সবাইকে দিতে হবে : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভর্তুকি মূল্যে বিদ্যুৎ-গ্যাস দেওয়া আর সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হয় তা সবাইকে দিতে হবে। গ্যাস আমাদিনেও যে টাকা খরচ হয় এবং পরিবহন খরচ হয় তা সবাইকে দিতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর খামাবাড়ীস্থ কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

Shamol Bangla Ads

শেখ হাসিনা বলেন, এতদিন আমাদের অর্থ ছিল, আমরা ভর্তুকি দিয়েছি। কিন্তু করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও স্যাংশনের ফলে বিশ্বব্যাপী যে মন্দা দেখা দিয়েছে তাতে আমরাও আক্রান্ত। সুতরাং এতদিন বিদ্যুৎ এবং গ্যাসে যে ভর্তুকি দেওয়া হয়েছে সেই ভর্তুক্তির টাকা এখন আপনাদের দিতে হবে।

সরকারপ্রধান বলেন, প্রতিটি সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে থেকেছে। আমরা যখনই সরকারে থেকেছি, প্রত্যেকটা জিনিসের মোকাবিলা করেছি।

Shamol Bangla Ads

তিনি বলেন, মানুষের শক্তি হচ্ছে বড় শক্তি। আর আল্লাহ তো উপরে আছেনই। আল্লাহ দয়া আর মানুষের শক্তি নিয়ে আওয়ামী লীগ সরকারে এসেছে।
শেখ হাসিনা বলেন, ক্ষমতা আসার পরই মানুষ উপলব্ধি করতে পেরেছে, আওয়ামী লীগ সরকার জনগণের সেবক। উন্নতি করে আওয়ামী লীগ সরকার সেটার প্রমাণ করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্থানীয় সরকার নির্বাচনে দলের বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা… পরবর্তী সংবাদ ৩৬ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads