শেরপুরের নকলায় জুয়া খেলার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ।

১৪ ডিসেম্বর বুধবার রাতে নকলা ইউনিয়নের পিছধামনা গ্রামের মস্তু মিয়ার টং দোকানের পাশ থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যাক্তিরা হলেন নকলা ইউনিয়নের ধামনা গ্রামের রফিকুল ইসলাম (৪৫), বুলু মিয়া (৫০) এবং উরফা ইউনিয়নের উরফা কুড়েরকান্দা গ্রামের বাক্কার মিয়া (৬০), নওশেদ আলী (৩৫), খোকন মিয়া (২৫), সাইফুল ইসলাম (৩০) ও বাবুল মিয়া (৪৩)।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। পরে থানায় মামলা দিয়ে তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।




