শেরপুরে পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর বুধবার ভোরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে জাতীয়, দলীয় এবং কালো পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

এরপর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি ও পরে জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড মোরশেদ আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আপস) সোহেল মাহমুদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, এনএসআইয়ের উপপরিচালক গোলাম কিবরিয়া, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, হুইপ তনয়া সাদিয়া রহমান অপি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।









