ads

মঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নালিতাবাড়ীতে তথ্য কার্ড বিতরণ

খবর টি পড়েছেন : ৫১০
বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নালিতাবাড়ীতে তথ্য কার্ড বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও উদ্বুদ্ধকরণে মিলনমেলা ও তথ্য কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পল্লীসমাজ, নালিতাবাড়ীর আয়োজনে ১২ ডিসেম্বর সোমবার বিকেলে পৌরশহরের কালিনগর এলাকায় এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মমসূচির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মমসূচির জেলা ব্যবস্থাপক (ডিএম) মোঃ আজাদ রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ি থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ম্যানেজার(সোশ্যাল মবিলাইজেশন) মোঃ সাজ্জাদুজ্জামান চৌধুরী প্রমুখ।

ওইসময় বাল্যবিয়ে সংক্রান্ত রচনা ও কুইজ প্রতিযোগীতা, কমিউনিটির নারী-পুরুষ, কিশোর-কিশোরীদের অংশগ্রহনে খেলাধুলা ও বাল্যবিয়েকে না বলুন সম্বলিত লালকার্ড প্রদর্শন করা হয়।

Shamol Bangla Ads

পরে বাল্যবিয়ের ঝুকিতে থাকা ৩০ জন কিশোরীর মাঝে তথ্যকার্ড বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে রক্তাক্ত পরবর্তী সংবাদ নকলায় ৩দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads