ads

বৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইডস প্রতিরোধে বিদেশফেরত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত : স্বাস্থ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৭৭
এইডস প্রতিরোধে বিদেশফেরত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত : স্বাস্থ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এইডস প্রতিরোধে বিদেশ থেকে ফেরার সময় শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে যাঁরা দেশে ফিরেছেন, তাঁদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এবার বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য ছিল ‘সমতা দূর করি। এইডসমুক্ত বিশ্ব গড়ি’।

Shamol Bangla Ads

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশ থেকে বিদেশে শ্রমিক যাওয়ার সময় শ্রমিকদের এইচআইভি টেস্ট করা হয়। কিন্তু তাঁরা যখন দেশে ফেরেন, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় না।

তিনি বলেন, দেশে এ পর্যন্ত ৯ হাজার ৭০৮ জন এইচআইভি ভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৮২০ জন। এইচআইভি ভাইরাসে নতুন সংক্রমিতদের মধ্যে পুরুষ সমকামী, পুরুষ যৌনকর্মী, শিরায় মাদক গ্রহণকারী ও বিদেশফেরত প্রবাসী শ্রমিকদের মধ্যে সংক্রমণের হার বেশি।

Shamol Bangla Ads

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এক বছরে দেশে এইডসে ২৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন এইচআইভি সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯৪৭ জন।
অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রাজেন্দ্র গোহরা বলেন, সারা বিশ্বে সংক্রমণ কমে আসছে। বাংলাদেশের জন্য ভালো খবর হচ্ছে, এ দেশে সংক্রমণ শূন্য দশমিক শূন্য ১ শতাংশের নিচে আছে। তবে আরও অনেক কিছু করার আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকার কাউকে বিশৃঙ্খলা করার অনুমতি দিতে পারে না… পরবর্তী সংবাদ ৩ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে নভেম্বরে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads