ads

শনিবার , ২৬ নভেম্বর ২০২২ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গার্মেন্টসকর্মীকে গণধর্ষণের অভিযোগে মামলা

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ২৬, ২০২২ ৩:১০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ২৫ নভেম্বর শুক্রবার রাতে ধর্ষিতা নিজেই বাদী হয়ে শ্রীবরদী থানায় ৫ জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এর আগে বৃহস্পতিবার উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা এলাকার একটি মাছের খামারে ওই গণধর্ষণের ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

পুলিশ ও ধর্ষিতার পরিবারের সূত্রে জানা যায়, শেরপুর শহরের সজবরখিলা মহল্লার বাসিন্দা ওই নারীর বিয়ে হয় বরগুনা জেলার আমতলী উপজেলার বেতগনিয়া গ্রামে। তারা স্বামী-স্ত্রী দুজনই ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরী করেন। সম্প্রতি ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা আসন্দিপাড়ায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন ওই নারী গার্মেন্টসকর্মী। ২৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে ওই নারী তার মামাতো বোনকে নিয়ে পাশের এলাকায় এক ধর্মসভায় যান ওয়াজ শোনার জন্য।

সেখান থেকে ফেরার পথে স্থানীয় মো. মিল্লাত (৪০), ফারুক মিয়া (৩৯), বাবু মিয়া (২৫), নজরুল ইসলাম (৩৫) ও শিপন মিয়া চুক্কা (২৮) মিলে ওই নারীকে স্থানীয় সাইদুর রহমানের মৎস্য খামারের পাশে নিয়ে হত্যার হুমকি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই ঘটনায় ২৫ নভেম্বর রাতে শ্রীবরদী থানায় ওই ৫ জনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ধর্ষিতার স্বামী।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, ওই ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। শনিবার জেলা সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা করানো হবে। আমরা ঘটনা শোনার সাথে সাথে আসামিদের ধরতে অভিযান শুরু করেছি। আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads