ads

বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সয়াবিন তেল ও চিনির দাম বাড়ল

খবর টি পড়েছেন : ৪৭২
সয়াবিন তেল ও চিনির দাম বাড়ল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সয়াবিন তেল ও চিনির দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলে ১২ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম কেজিতে ১৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন এই দাম ১৭ নভেম্বর বৃহস্পতিবার থেকেই কার্যকর। নতুন দাম নিশ্চিত করে বাংলাদেশ সুগার রিফাইনার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Shamol Bangla Ads

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকায় বিক্রি হবে। এতদিন এর দাম ছিল ১৭৮ টাকা। অর্থাৎ সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বাড়লো ১২ টাকা। অন্যদিকে, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৪৫ টাকা বেড়ে হয়েছে ৯২৫ টাকা। এতদিন ছিল ৮৮০ টাকা।

খোলা সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। তাতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে ১৭২ টাকা। এতদিন বিক্রি হয়েছে ১৫৮ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১২১ টাকায়।

Shamol Bangla Ads

এছাড়া ১৩ টাকা বাড়িয়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি ১০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে দাম ছিল ৯৫ টাকা। নতুন দর অনুযায়ী ৫০ কেজির চিনির বস্তার দাম হবে ৫ হাজার ১০০ টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবারও বাড়ল স্বর্ণের দাম পরবর্তী সংবাদ এখন থেকে ইউপি নির্বাচনে প্রার্থীদেরও হলফনামা দিতে হবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads