ads

বুধবার , ৯ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানীতে হুইল চেয়ার পেলেন ৪ প্রতিবন্ধী

খবর টি পড়েছেন : ৩৭২
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানীতে হুইল চেয়ার পেলেন ৪ প্রতিবন্ধী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা প্রশাসক সাহেলা আক্তারের নিয়মিত গণশুনানীতে হুইল চেয়ার পেয়েছেন ৪ প্রতিবন্ধী।

Shamol Bangla Ads

৯ নভেম্বর বুধবার জেলা প্রশাসক সাহেলা আক্তার তার নিজ অফিস কক্ষে গণশুনানি করেন। ওইসময় তিনি সেবা-প্রত্যাশী জনগণের অভাব, অভিযোগ, আবেদন শুনেন এবং তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য বিষয়সমূহ নিষ্পত্তি করেন এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

ওইসময় তিনি ৪ জন প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করেন। গণশুনানীকালে জেলা প্রশাসনের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, মন্ত্রীপরিষদ কার্যালয়ের নির্দেশনা মোতাবেক প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানী হয়ে আসছে। গণশুনানীকালে জেলা প্রশাসক তার কার্যালয়ে আগত সেবাপ্রত্যাশীদের অভাব, অভিযোগ ও আবেদন শুনে তাৎক্ষণিক সমাধান করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ২ বিচারক সংবর্ধিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads