ads

মঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

খবর টি পড়েছেন : ২৪৫
শেরপুরে প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘সত্যে তথ্যে ২৪’ এ স্লোগানকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ৮ নভেম্বর মঙ্গলবার প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার উদ্যোগে শেরপুর পাতাবাহার খেলাঘর আসর মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসবের মধ্যে ছিল আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Shamol Bangla Ads

মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর জেলা মহিলা পরিষদের সভাপতি জয়শ্রী দাস লক্ষ্মী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আ স ম নুরুল ইসলাম হিরো, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, শেরপুর জেলা শাখার সভাপতি সঞ্চিতা হোড় দীপু, শেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আলীম তালুকদার, দুর্নীতি দমন কমিশনের পিপি মোখলেছুর রহমান জীবন, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব হাকিম বাবুল।

অনুষ্ঠানে জেলা মহিলা পরিষদের সভাপতি জয়শ্রী দাস লক্ষ্মী বলেন, প্রথম আলো যেন সূর্যের আলোর রশ্মির মতো। সূর্য যেমন প্রতিদিন সকালে উদয় হয়ে অন্ধকারকে দূর করে পৃথিবীকে আলোকিত করে দেয় তেমনি প্রতিদিন ভোরে প্রকাশিত প্রথম আলো সত্য তথ্য প্রকাশের মাধ্যমে সমাজকে আলোকিত করে দেয়। প্রথম আলো দুর্নীতিমুক্ত, আধুনিক ও বিজ্ঞানমনষ্ক একটি সমাজ বিনির্মাণে দীর্ঘ দুই যুগ ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বস্তুনিষ্ঠ, সাহসী আর নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে এটি দেশের একটি শ্রেষ্ঠ সংবাদপত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে।

Shamol Bangla Ads

আলোচনাশেষে পাতাবাহার খেলাঘর আসরের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী। বন্ধুসভার সকল সদস্য এতে সহযোগিতা করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর বন্ধুসভা আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় ২ জনের আত্মহত্যা পরবর্তী সংবাদ নকলায় সাড়ে ৫ হাজার কৃষক পেল বিনামূল্যে সরিষা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads