ads

বৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর চৌরাস্তা মোড়ে ময়লা পানির দুর্গন্ধ্যে অতিষ্ঠ শহরবাসী

খবর টি পড়েছেন : ২৯৩
শ্রীবরদীর চৌরাস্তা মোড়ে ময়লা পানির দুর্গন্ধ্যে অতিষ্ঠ শহরবাসী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শহরের চৌরাস্তা মোড়ে বাসা বাড়ি আর হোটেলের ময়লা পানি জমে ছড়াচ্ছে দুর্গন্ধ্য । এতে অতীষ্ঠ হয়ে পড়েছেন শেরপুরের শ্রীবরদীর প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ের আশপাশের ব্যবসায়ী,ছাত্রছাত্রী,মুসল্লী ও পথচারীসহ যানবাহন চালকরা। চলমান ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় সৃষ্টি হয়েছে এ পরিস্থিতি। ময়লা পানির দুর্গন্ধ্য মিশে যাচ্ছে বাতাসে। ক্রমেই বাড়ছে দুর্গন্ধ্যের মাত্রা । এতে আশপাশের পরিবেশ হচ্ছে দূষিত । এ পরিস্থিতি পৌরভবনের সামনেই। বুধবার সরেজমিন গেলে স্থানীয় লোকজন, ব্যবসায়ী ও পৌরসভার মেয়র সহ বিভিন্ন লোকজনের সাথে কথা বলে ওঠে আসে এমন তথ্য।
স্থানীয়রা জানান, শ্রীবরদীর চৌরাস্তা মোড় জনবহুল এলাকা। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারী চলাচল করে চৌরাস্তা মোড় দিয়ে। এখানে রয়েছে বিভিন্ন দোকানপাট ও পৌরসভার ভবন। পাশে হাসপাতাল, মসজিদ, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এখানে বাস, রিক্সা, অটোরিক্সা আর সিএনজির যাত্রী উঠানামা করে। জনগুরুত্বপূর্ণ এ স্থানটিতে সম্প্রতি নেমে আসছে আশপাশের বাসা ও হোটেলের ময়লা পানি। এতে চৌরাস্তা মোড়েই সৃষ্টি হচ্ছে ময়লা পানির জলাবদ্ধতা।
চৌরাস্তা মোড়ের বিভিন্ন দোকান মালিকরা জানান, আগে এসব পানি মধ্যবাজারের পুকুরে নেমেছে। এখন পানি নামার পথ বন্ধ হওয়ায় আশপাশের বাসা ও হোটেলের ময়লা পানি চৌরাস্তা মোড়ে জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পানির দুর্গন্ধ্যে আমরা দোকানে থাকতে পারছিনা। পথচারী ও যানবাহন চালকরা নাকে হাত চেপে চলাচল করছে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে স্কুল কলেজের যাতায়াতের ছাত্রছাত্রী ও মসজিদের মুসল্লিরা। শ্রীবরদী অটো টেম্পু, অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ বলেন, ময়লা পানির কারণে যাত্রী উঠা নামায় আমরাও ভোগান্তির শিকার হচ্ছি। এ ব্যাপারে আমরা পৌরসভার লোকজনকে বলেছি। যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।
শ্রীবরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মো, আসলাম মিয়া বলেন, এভাবে ময়লা পানি জমে থাকায় ব্যবসায়ীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়াও রাস্তা পারাপারে যানবাহনসহ পথচারীদের নাকে রুমাল দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে প্রতিদিনই এলাকাবাসী, পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ অবর্ণনীয় ভোগান্তিতে পড়ছেন। আমরা চাই পৌরসভা বা উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়। এ ব্যাপারে পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল বলেন, এখনো ড্রেনের কাজ শেষ হয়নি। এ জন্য বাসা ও হোটেলের ময়লা পানি এসে দুর্গন্ধ্য ছড়াচ্ছে। তবে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু ও নারী উন্নয়নে কমিউনিটি সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads