শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শনিবার বিকালে রাংটিয়া উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন শ্রমিকলীগ ওই সম্মেলনের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেল শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম ফটিক।
জমশেদ আলীর সভাপতিত্বে ও জজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়শা সিদ্দিকা রুপালি, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান বাবুল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আলম, উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহ্বায়ক মিষ্টার আহম্মেদ, উপজেলা শ্রমিক লীগের যুগ্ন আহ্বায়ক হাছেন আলী বড় প্রমুখ।

সন্ধ্যায় প্রথম অধিবেশন সমাপ্তি ও বাদ মাগরেব দ্বিতীয় অধিবেশনে কন্ঠভোটে মোঃ জজ মিয়াকে সভাপতি ও মোঃ আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।




