ads

শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ৩৩৬
শেরপুরে ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে একটি ড্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ অক্টোবর শুক্রবার সকালে পৌর শহরের কসবা নামাপাড়া মহল্লার রাস্তার পাশে ড্রেন থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে শেরপুর পৌর শহরের কসবা নামাপাড়া মহল্লার একটি ড্রেনে কাপড়ে মোড়ানো নবজাতকের মত কিছু একটা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে রাস্তার পাশের ড্রেনে কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে পাঠায়। দুপুরে ওই নবজাতকের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, লাশটি উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ডিএনএ স্যাম্পলও সংগ্রহ করা হয়েছে। ইসলাম ধর্মের বিধান মোতাবেক লাশটি আমাদের দায়িত্বে দাফন করা হবে।৷

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামেলা দায়ের করা হয়েছে। অধিকতর তদন্ত সাপেক্ষে অপরাধীদের খুঁজে বের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ধারণা করা হচ্ছে গতকাল রাতে কেউ নিজেদের অপকর্ম ঢাকতেই এই নবজাতকের লাশটি গোপনে কাপড়ে পেচিয়ে ড্রেনে ফেলে রেখে যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীর গারো পাহাড়ে রোম্যান ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের মিলন… পরবর্তী সংবাদ শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads