ads

সোমবার , ২৪ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ৪২৯
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:
শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদীর তীরে থাকা ফসলি জমি ভেঙে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নূর নবী নামে এক বালু ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ডাক্তারগোপ এলাকায় ভোগাই তীরবর্তী ফসলি জমি ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি অসাধু চক্র। এতে আশপাশের কৃষদের ফসলি জমি ধ্বংস ছাড়াও শ্যালোচালিত ড্রেজারের বিকট শব্দে আশপাশের মানুষের মারাত্মক ভোগান্তি হচ্ছিল। ফলে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানকালে বালু উত্তোলনে জড়িত অন্যরা নদী সাঁতরে পালিয়ে যায়। তবে নূর নবী নামে এক ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা করলে প্রায় দুই কিলোমিটার দৌড়ে আটক করেন ভ্রাম্যমাণ আদালতে অংশ নেওয়া আনসার সদ্যরা। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও একইসাথে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজারও অকার্যকর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে বেশ কয়েকবার একই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সতর্ক করা হয়েছে। এরপরও তারা বালু উত্তোলন অব্যাহত রেখেছিল।
Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ১০০ গাছের চারা রোপন  পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads