শেরপুরের ঝিনাইগাতিীতে নানা আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। ১৮ অক্টোবর মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয় ।

পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি অংশ গ্রহণ করেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




