শেরপুরের নকলায় কাঁচা ও রান্না করা মাংস এক সাথে মজুত রাখায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি বিক্রির অভিযোগে মো. রফিক (৩০) নামের এক রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাইস্কা বাইপাসে স্বর্ণা-বাইজিদ হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ওই জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ। ওইসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা মাংস এক সাথে সংরক্ষণের অভিযোগে স্বর্ণা/বাইজিদ হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




