সভাপতি আব্দুল্লাহ আল আমিন: সাধারণ সম্পাদক রাশেদুল কিবরিয়া

‘রক্তসৈনিক বাংলাদেশ’ ফাউন্ডেশনের নকলায় উপজেলা শাখার নয়া কমিটি গঠন করা হয়েছ। ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক রক্তসৈনিকের বন্ধন’-এই শ্লোগানকে ধারন করে আংশিক কমিটি গঠন পূর্বক তা ঘোষণা করা হয়। ৯ অক্টোবর রবিবার সন্ধ্যায় ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় শেরপুর শহরের নাগপাড়াস্থ আনন্দ ধাম ভবনের অফিস কক্ষে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল্লাহ আল আমিনকে সভাপতি ও রাশেদুল কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন ‘রক্তসৈনিক বাংলাদেশ’ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া।
আংশিক কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মকিব হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোকছেদুল মমিন ও সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন।

এর আগে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল আমিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- নকলা উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন আহবায়ক মো. মোশারফ হোসাইন, শেরপুর জেলা শাখার কার্যকরী সভাপতি মো. আশরাফুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও মো. আলমগীর হোসাইন, প্রচার সম্পাদক মো. শিহাব আহাম্মেদ, নকলা উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল-আমিন ও সাধারণ সম্পাদক রাশেদুল কিবরিয়া প্রমুখ।
নতুন কমিটি ঘোষণা উপলক্ষে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, নব গঠিত কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাজ্ঞ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।









