ads

রবিবার , ৯ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ, সম্পাদক হোসেন

খবর টি পড়েছেন : ৫৫৮
শেরপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ, সম্পাদক হোসেন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৩২৭৭) নবম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর শনিবার বিকেলে শহরের গোপালবাড়ী এলাকায় পৌর ট্রাক টার্মিনাল প্রাঙ্গনে ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রমিক নেতা মো. আরিফ রেজা। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হোসেন আলী।

এছাড়া কার্যকরী সভাপতি পদে ফারুক আহম্মেদ, সহ-সভাপতি পদে মোঃ বাদশা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আমজাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক পদে মো. নবী হোসেন বিল্লাল, কোষাধ্যক্ষ পদে জাহিদুল ইসলাম পলাশ, প্রচার সম্পাদক পদে মো. আব্দুল কালাম, দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল হামিদ ও কার্যকরী সদস্য পদে ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Shamol Bangla Ads

এর আগে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরিফ রেজা। সভায় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর খান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন চানু, জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ফুল মাহমুদ ফুলু, আইন উপদেষ্টা এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল মানসুর স্বপন, শেরপুর বেসিক ট্রেড শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সংগঠনের উপদেষ্টা রুকনুজ্জামান রঞ্জু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কার্যকরী সভাপতি ফারুক আহমেদ।

পরে সংগঠনের অসহায়-দুঃস্থ ও মৃত শ্রমিক পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রয়াত শ্রমিক নেতা ও সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উন্নয়ন ভাবনা শেরপুর: নবাগত এসপির চ্যালেঞ্জ সফল হোক পরবর্তী সংবাদ শেরপুরে আবারও শুরু হয়েছে নির্বিচারে পাখি নিধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads