‘ম্লান করলে রাতের আলো, পাখিরা খাকবে আরো ভালো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ অক্টোবর শনিবার সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নে জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, পরিয়ায়ী ও আবাসিক পাখি রক্ষা করে আমাদের হারানো দিনগুলোকে ফিরিয়ে আনতে হবে। পাখি রক্ষায় সকল ধরনের সহযোগিতা উপজেলা পরিষদ থেকে দেয়া হবে।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস। ওইসময় তিনি পাখি রক্ষায় সকল ধরনের আইনী সহায়তা দেয়ার আশ্বাস দিয়ে এ বিষয়ে সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ মো. হায়দার আলী, সদর থানার এসআই সুমন মিয়া ও শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির অর্থ সম্পাদক দেবদাস চন্দ বাবু।
পাখি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার।
আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সোলাইমান আহমেদ, স্থানীয় ইউপি সদস্য সেলিম মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনজুরুল আলম।









