শেরপুরে মাদক ব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর সোমবার সকালে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ খোরশিদ আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা।
ওইসময় বক্তারা বলেন, সারাদেশে মাদকদ্রব্যর অপব্যবহার ও প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। এর অংশ হিসেবে শেরপুর সদর উপজেলার সর্বত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জন প্রতিনিধিসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে মাদককে জিরো টলারেন্সের আনতে হবে। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

কর্মশালায় পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব, লছমনপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই, শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমানসহ সদর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দগণ অংশগ্রহণ করেন।









