ads

সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হলো বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়

খবর টি পড়েছেন : ৬৫৪
শেরপুরের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হলো বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ শেরপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে মনোনিত হয়েছে শেরপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩ অক্টোবর সোমবার জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সুত্র জানায়, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মনোরম পরিবেশে পাঠদান, প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ, প্রতি বছর শিক্ষার্থীদের বৃত্তি পাওয়া, উপস্থিতির হার ৯১ থেকে ১০০ শতাংশ, বিভাগীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী হওয়ায় জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে বাগড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ মনোনিত করা হয়। ওই বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ২৭৫ জন। ২০১৫ সালে শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০৮ জন। মানসম্মত শিক্ষাদানে অভিভাবক ও মা সমাবেশ এবং উঠান বৈঠকসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করে ওই বিদ্যালয়ের শিক্ষকরা। যে কারনে প্রতি বছর শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে। এছাড়া ভর্তি প্রতিযোগীতায় শতশত শিক্ষার্থী অংশগ্রহন করে থাকে ওই বিদ্যালয়টিতে।
জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় মনোনিত হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাজেরা আক্তার বলেন, আমি ২০১৫ সালে বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করার পর থেকে মান সম্মত পাঠদানে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করি। বর্তমানে শিক্ষা বিস্তারে এই বিদ্যালয়ের ৬ জন শিক্ষক প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। তিনি আরো বলেন, বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আগামীতে যাতে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হতে পারে সেজন্য সকলের দোয়া ও সহযোগীতা চাই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় পূজামন্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য পরবর্তী সংবাদ শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময়

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads