ads

সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন নালিতাবাড়ীর মোকছেদুর রহমান লেবু

খবর টি পড়েছেন : ৮৯৩
জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন নালিতাবাড়ীর মোকছেদুর রহমান লেবু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। ৩ অক্টোবর সোমবার জেলা প্রশাসক সাহেলা আক্তার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহ ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, মোকছেদুর রহমান লেবু নালিতাবাড়ী উপজেলাবাসীর কাছে তাঁর সততা ও দক্ষতার জন্য ব্যাপক জনপ্রিয়। তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যপক কর্মকান্ড পরিচালনা করছেন। করোনাকালে নিজে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন এই চেয়ারম্যান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ করার পাশাপাশি মাদক নির্মুলে উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু সব সময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন। এসব বিবেচনায় মোকছেদুর রহমান লেবুকে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত করে জেলা প্রশাসন।

Shamol Bangla Ads

শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি প্রাপ্তির প্রতিক্রিয়ায় উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বলেন, যেকোন স্বীকৃতিই আনন্দের। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি কাজ করার প্রতি ইতিবাচক মানসিকতা ত্বরান্বিত করে। আমি জনগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সততার সাথে কাজ করে যেতে চাই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দুঃস্থ-অসহায় ক্রীড়াবিদদের মাঝে অনুদানের চেক বিতরণ পরবর্তী সংবাদ বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম পূজার মণ্ডপ নালিতাবাড়ীর মঙ্গল ভবন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads