ads

শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী গোপাল সাহার উদ্যোগে বস্ত্র বিতরণ

খবর টি পড়েছেন : ১,০২৪
শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী গোপাল সাহার উদ্যোগে বস্ত্র বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশিষ্ট ধান-চাল ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহার উদ্যোগে অসহায়-দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শহরের তিনানী বাজার এলাকার নিজ বাসায় পূজার উপহার হিসেবে শাড়ি বিতরণ করেন তিনি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রতিবছরের ন্যায় এবারও বস্ত্র বিতরণ করছি। আজ আমার বাবা-মা বেঁচে থাকলে আজ অনেক খুশি হতেন। আমার স্বর্গীয় মা-বাবার জন্য সবাই প্রার্থনা করবেন।

বস্ত্র বিতরণকালে অন্যান্যের মধ্যে গোপাল চন্দ্র সাহার স্ত্রী সন্ধ্যা রানী সাহা, ছেলে চন্দন কুমার সাহা, পুত্রবধূ অঙ্কিতা সাহা কথা, গোবিন্দ চন্দ্র সাহা, ইসকনের পুরোহিত অপূর্ব জগন্নাথ দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন এক হাজার অসহায়-দুঃস্থ হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র হিসেবে শাড়ি বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আ’লীগ বিদ্রোহী প্রার্থীর মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন পরবর্তী সংবাদ শেরপুরে স্কুলছাত্র লাবন হত্যারহস্য উন্মোচন, ৪৮ ঘন্টার মধ্যেই…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads