ads

বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর নবনির্মিত ভবন উদ্বোধন

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৯, ২০২২ ২:১৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর নবনির্মিত ভবন উদ্বোধন, উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সংসদ সদস্য একেএম ফজলুল হক চান আনুষ্ঠানিকভাবে ওই ভবন উদ্বোধন ও সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে জনস্বাস্থ্য অধিদ্প্তরের জেলা নির্বাহী প্রকৌশলী মো, ছামিউল হক, উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সালাহ উদ্দিন সালেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ্ব উপস্থিত ছিলেন।
জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো, ছামিউল হক জানান, জনস্বাস্থ্য অধিদপ্তরের ভবনটি নির্মাণে বরাদ্দ ছিল ৩৭ লাখ টাকা। এটি ৪ তলা ফাউন্ডেশন করে ৪ কক্ষবিশিষ্ট একতলা নির্মাণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads