ads

বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জনপ্রতিনিধিদের সাথে জেলা পুলিশের মতবিনিময়

খবর টি পড়েছেন : ৪৪৩
শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জনপ্রতিনিধিদের সাথে জেলা পুলিশের মতবিনিময়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান রাসেল।

Shamol Bangla Ads

ওইসময় তিনি আসন্ন দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনপ্রতিনিধিদের অবহিত করেন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নালিতাবাড়ী পৌর মেয়র আবু বকর সিদ্দিক, শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, নালিতাবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, নকলা উপজেলা ভাইস-চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. হায়দার আলী, লছমনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কুড়িকাহনীয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় দুর্নীতির প্রতিবাদ করায় সাংবাদিক লাঞ্ছিত: হাসপাতালে ভর্তি পরবর্তী সংবাদ শেরপুরে আ’লীগ বিদ্রোহী প্রার্থীর মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads