শেরপুরের শ্রীবরদীতে নানা আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী।

২৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয় ৭৬তম জন্মবার্ষিকী।
উপজেলা পরিষদ সভাকক্ষ সোমেশ্বরীতে কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার ইউনুস।

ওইসময় অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাইম মো. নাহিদ হাসান, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, আব্দুল জলিল, ফখরুজ্জামান কালু, ফিরোজ খান নুন, আওয়ামী লীগ নেতা এম এ মতিন, হামিদুর রহমান, আব্দুল্লাহ আল সালেহসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




