ads

বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিখোঁজের পরদিন স্কুলছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১,২৮১
শেরপুরে নিখোঁজের পরদিন স্কুলছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে এবার নিখোঁজের পরদিন নাঈম ইসলাম লাবন (১৪) নামে এক স্কুলছাত্রের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের সুবর্ণচর গ্রামের একটি লেবু বাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাবন স্থানীয় মাসুদ আলীর ছেলে ও ঘুঘুরাকান্দি মডেল একাডেমীর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।0

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার শিক্ষার্থী লাবন প্রতিদিনের মতো স্কুল থেকে ফিরে বিকেলে বন্ধুদের সাথে খেলতে বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় নানাবাড়িসহ অন্যান্য আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বুধবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৩শ গজ দূরে একটি লেবু বাগানে লাবনের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাবনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের স্বজনরা জানান, লাবনের শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের আগুনে ঝলসানো ছিল। তার দুই কানে রড ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অণ্ডকোষ থেতলে দিয়েছে। এমন নির্মম হত্যাকাণ্ডে খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Shamol Bangla Ads

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, যারা এই নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত প্রায় এক মাস আগে শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বাজারের একটি কিন্ডার গার্টেন স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রিমনের বিবস্ত্র লাশ নিজ বিদ্যালয়ের টয়লেট থেকে উদ্ধার করা হয়। তবে এখনও পর্যন্ত সেই হত্যা রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads