ads

বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নানা আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৯:০৬ অপরাহ্ণ

‘মৃত্যুু আর নয়, সবার সাথে সমন্বয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বু্ধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইছাহাক আলী, অনিল কুমার রায় প্রমুখ।

ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা তার বক্তব্যে কোন প্রাণিদের শরীরে জলাতঙ্ক রোগের জীবাণু থাকে, এসব প্রাণি কামড়ালে বা আচঁড় কাটলে কি চিকিৎসা করাতে হবে এবং সরকারিভাবে কোথায় সে চিকিৎসা পাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

Shamol Bangla Ads

ওইসময় প্রশানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Need Ads