ads

সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০২২ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ২৬, ২০২২ ৮:১৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে তামিম (৫) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ২৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার বিলভরট গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত শিশু তামিম ওই গ্রামের এরশাদ আলীর ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শিশু তামিম বাড়ির ওঠানে খেলছিল। ওইসময় তার একটি খেলনা পুকুরের পানিতে পড়ে যায়। ওই খেলনা আনতে গিয়ে পানিতে পড়ে যায় তামিম। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম চিনি বলেন, বাড়িতে খেলার সময় শিশু তামিমের একটি খেলনা পানিতে পড়ে যায়। সেটা তুলে গিয়ে পুকুরের পানিতে ডুবে সে মারা যায়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads