ads

মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিব শুভেচ্ছাদূত থাকবেন কি না, খতিয়ে দেখছে দুদক

খবর টি পড়েছেন : ৩১৬
সাকিব শুভেচ্ছাদূত থাকবেন কি না, খতিয়ে দেখছে দুদক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ক্রিকেটার সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত থাকবেন কি না, বিষয়টি খতিয়ে দেখছে কমিশন। মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। সচিবকে প্রশ্ন করা হয়েছিল, দুদকের শুভেচ্ছাদূত সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত। এতে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে কি না বা এ অবস্থাতেও তিনি (সাবিক) কমিশনের শুভেচ্ছাদূত থাকছেন কি না।

Shamol Bangla Ads

জবাবে কমিশনের সচিব বলেন, অভিযোগ এলেই তো সঙ্গে সঙ্গে কোনো কিছু হয় না। একটু সময় দেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশন দেখছে, অপেক্ষা করুন।

মাহবুব হোসেন বলেন, আপনারা জানেন যে সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার এবং দলের অধিনায়ক। তাঁর সঙ্গে দুদকের ২০১৮ সালে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যে চুক্তিটি হয়েছিল, সেটি ছিল বিনা পারিশ্রমিকে উনি দুদকের হয়ে তথ্যচিত্র তৈরিতে কাজ করবেন। তাঁর সঙ্গে শুধু একবার ২০১৮ সালে যখন দুদকের ১০৬ কমপ্লেইন হটলাইন চালু হয়, তখন একটি তথ্যচিত্র করা হয়েছিল। পরবর্তীতে আমরা আর কোনো তথ্যচিত্র বা কোনো কার্যক্রম করিনি।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, সম্প্রতি জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, শেয়ারবাজারে কারসাজি, নিজের বাবার নাম জালিয়াতির অভিযোগ উঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। অনেকে এসব কর্মকাণ্ডকে দুর্নীতি হিসেবে দেখছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় একদিনে ৫ মৃত্যু, শনাক্ত ৬১৪ পরবর্তী সংবাদ চ্যাম্পিয়নদের বরণে ছাদখোলা বাস প্রস্তুত