ads

মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যাম্পিয়নদের বরণে ছাদখোলা বাস প্রস্তুত

খবর টি পড়েছেন : ৫২১
চ্যাম্পিয়নদের বরণে ছাদখোলা বাস প্রস্তুত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনী কে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই’ বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় সানজিদার ভাইরাল হওয়া স্ট্যাটাসের সবচেয়ে আলোচিত অংশ এটি।

Shamol Bangla Ads

সানজিদার এই স্ট্যাটাসে মন ছুঁয়ে গেছে সবার। রাতে নেপালের দশরথে রেফারির শেষ বাশি বাজার পর যেন ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়ার দাবি গণদাবীতে পরিণত হয়েছে। বুধবার দুপুরে দেশে ফিরছে সাফজয়ী নারী দল
সানজিদাদের সেই আক্ষেপ মেটাতে ও বাংলার ক্রীড়াপ্রেমীদের দাবিতে সাড়া দিয়ে ছাদখোলা বাসের ব্যবস্থা করছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘নারী ফুটবলের এই অর্জনে আমরা গর্বিত। তাদের সংবর্ধনা দিতে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসের ছাদ খুলে ফেলা হয়েছে। একইসঙ্গে বসার আসনগুলো সরিয়ে ফেলারও কাজ চলছে। মঙ্গলবার রাতের মধ্যে বাসটি প্রস্তুত হয়ে যাবে। আশা করছি, এই প্রচেষ্টা নারী ফুটবল দল ও ফুটবলপ্রেমীদের জন্য কিছুটা হলেও আনন্দ দেবে।’

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গেই এ কাজটা আমরা আমাদের মতিঝিল ডিপোতে শুরু করেছি।’ মঙ্গলবার সকাল থেকে বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয়। একইসঙ্গে বাসের গায়েও স্টিকার লাগানো হবে।
কাল কৃষ্ণা ও সানজিদারা যখন বাংলাদেশে ফিরবেন, তখন বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা। সড়কেও হয়তো থাকবেন ফুটবলপ্রেমীরা। তাদের অভিবাদনের জবাব নারী ফুটবলাররা ছাদখোলা বাস থেকেই দিতে পারবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাকিব শুভেচ্ছাদূত থাকবেন কি না, খতিয়ে দেখছে দুদক পরবর্তী সংবাদ খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ফের পেছাল