ads

মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় একদিনে ৫ মৃত্যু, শনাক্ত ৬১৪

খবর টি পড়েছেন : ৩১৮
দেশে করোনায় একদিনে ৫ মৃত্যু, শনাক্ত ৬১৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। টানা দ্বিতীয়দিনের মতো শনাক্ত হয়েছেন ৬০০ এর বেশি কভিড রোগী। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চার হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষা করে ৬১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর আগে সর্বশেষ গত ২৭ জুলাই পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর আট সপ্তাহ দৈনিক মৃত্যুর সংখ্যা ৫ জনের নিচেই ছিল।

Shamol Bangla Ads

সর্বশেষ গত ২৮ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল একদিনে। সেদিন ৬১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হার বেড়ে হয়েছে ১২ দশমিক ৭৩ শতাংশ, যা আগের দিন ১১ দশমিক ৬০ শতাংশ ছিল।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জন হয়েছে। মৃত্যু সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৪৫ জন হয়েছে।

Shamol Bangla Ads

গত ২৪ ঘণ্টায় ২৮৩ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ সাকিব শুভেচ্ছাদূত থাকবেন কি না, খতিয়ে দেখছে দুদক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads