ads

সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক্সিম ব্যাংকের নয়া এমডি ফিরোজ হোসেন

খবর টি পড়েছেন : ৩৩৪
এক্সিম ব্যাংকের নয়া এমডি ফিরোজ হোসেন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ফিরোজ হোসেন। তার ওই নিয়োগ শুক্রবার থেকে কার্যকর হয়েছে। ওই নিয়োগের পূর্বে তিনি একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্বরত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, মোহাম্মদ ফিরোজ হোসেন ১৯৮৮ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন এবং ১৯৯৯ সালে এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ব্যাংকে যোগদান করেন। এক্সিম ব্যাংকের দীর্ঘ ২২ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকের প্রধান শাখা, মতিঝিল শাখার ব্যবস্থাপকের দায়িত্বসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।

শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক হিসেবে মোহাম্মদ ফিরোজ হোসেন একাধিকবার চেয়ারম্যানস এ্যাওয়ার্ড ও স্বর্ণপদক লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্সসহ এমএসসি ডিগ্রীধারী মোহাম্মদ ফিরোজ হোসেন পেশাগত দক্ষতা অর্জনে ভারত, নেপাল, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, চীন যুক্তরাজ্য, জার্মানিসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগের শাসনামলেই দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ময়মনসিংহের ৫ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads