ads

রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন ॥ ১৩ পদে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

খবর টি পড়েছেন : ৪৫৫
শেরপুরে আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন ॥ ১৩ পদে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর শহরের উপকণ্ঠ মোবারকপুর আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন-২০২২ এ ১৩ পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৭ সেপ্টেম্বর শনিবার রাতে ব্যবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।

Shamol Bangla Ads

রাতেই বাছাই শেষে প্রার্থীদের খসড়া তালিকা ঘোষণা করেন সমিতির এ্যাডহক কমিটির আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। ওইসময় সমিতির এডহক কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ¦ মো. হাবিবুর রহমান ও আব্দুল করিম, সদস্য পৌর কাউন্সিরর বাবুল মিয়া, সাইফুল ইসলাম লেবু, শফিকুল ইসলাম মন্ডল ও মিজানুর রহমান শাহ আলম উপস্থিত ছিলেন।
এদিকে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ ব্যতীত অপর ১০ পদেই একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

জানা যায়, এবারের নির্বাচনে সভাপতি পদে পদে প্রয়াত আখের মামুদের নাতি তরুণ ব্যবসায়ী শফিকুল ইসলাম সভাপতি, মাহমুদুল হাসান টুটুল সিনিয়র সহ-সভাপতি, শামীম আহমেদ ও আনোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, এরশাদ আলী সাংগঠনিক সম্পাদক, খন্দকার আল আমিন ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক, তাসরিফ হোসেন রাব্বী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, নয়ন মিয়া প্রচার সম্পাদক এবং রফিকুল ইসলাম ও মনোয়ারা বেগম নির্বাহী সদস্য পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া সহ-সভাপতি পদে আবুল কাশেম ফকির ও আব্দুর রাহিম বাদশাসহ ২জন, সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, এমদাদুল হক হুমায়ুন ও মো. আলমসহ ৩জন এবং কোষাধ্যক্ষ পদে মনিহার সরকার ও মো. মিলনসহ ২ জন মনোনয়নপত্র দাখিল করেন। ফলে ওই ৩ পদে আগামী ১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

অন্যদিকে একক প্রার্থীরা রবিবার রাত ৮টার মধ্যে কেউ প্রার্থীতা প্রত্যাহার না করলে সরাসরি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। নির্বাচনের ক্ষেত্রে সোমবার রাত ৮টায় প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এবারের নির্বাচনে ৪ শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে চাঞ্চল্যকর ৩ খুনের ঘটনায় আহত আরও একজনের… পরবর্তী সংবাদ শেরপুরে স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads