ads

রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাজা চার্লস

খবর টি পড়েছেন : ৩৪২
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাজা চার্লস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছেন। ১৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় বার্কিংহাম প্রাসাদ থেকে শেখ হাসিনাকে ফোন করেন নতুন রাজা।

Shamol Bangla Ads

জানা যায়, প্রয়াত রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে চারদিনের সফরে বর্তমানে লন্ডনে রয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। খবর বাসসের

রাজা তৃতীয় চার্লস ফোনালাপের সময় রানির মৃত্যুতে শোক ও সহানুভূতি প্রকাশ করে রাজ পরিবারের পাশে থাকায় বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি এ দেশের জনগণকেও ধন্যবাদ দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ওই আলাপচারিতার সময় শেখ হাসিনা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে ‘মাতৃতুল্য ব্যক্তিত্ব’ অভিহিত করে তাকে কমনওয়েলথের একজন ‘অসাধারণ প্রধান’ হিসেবে তুলে ধরেন। রানির প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদনে তিনি রাষ্ট্রীয় ওই শেষকৃত্যে অংশ নিতে এসেছেন বলে রাজাকে জানান।

Shamol Bangla Ads

ব্রিটেনের প্রয়াত রানির সম্মানে বাংলাদেশ ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে ও রানির বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থণা করা হয়েছে বলে রাজাকে অবহিত করেন। বাংলাদেশের জনগণ এবং ব্রিটিশ-বাংলাদেশিদের শুভ কামনা জানান রাজা চার্লস।

উল্লেখ্য, রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে গত ৮ সেপ্টেম্বর মারা যান। প্রথা অনুযায়ী এরপরই রাজা হন রানির বড় ছেলে চার্লস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ ও যুক্তরাজ্য চমৎকার সম্পর্কে আবদ্ধ পরবর্তী সংবাদ মিয়ানমারের রাষ্ট্রদূতকে ফের তলব

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads