ads

রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

খবর টি পড়েছেন : ৩৭৩
দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী, ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছে ৯৩৩ টাকা। রবিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানায়। এ দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

Shamol Bangla Ads

সোমবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮২ হাজার ৩৪৮ টাকা। আজ রোববার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৮৩ হাজার ২৮১ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৮ হাজার ৬১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে ১৮ ক্যারেটের দাম কমানো হয়েছে ৭০০ টাকা। এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৭ হাজার ৪১৮ টাকায় বিক্রি হবে।
সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৫৮৩ টাকা কমিয়ে ৫৫ হাজার ৮৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫৬ হাজার ৪৫৪ টাকা।

Shamol Bangla Ads

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামানাত ছাড়াই কৃষককে ঋণ দেওয়া যায়: কৃষিমন্ত্রী পরবর্তী সংবাদ আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads