ads

শনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আর্থিক-সময় ব্যবস্থাপনা, পারিবারিক বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৪০১
শেরপুরে আর্থিক-সময় ব্যবস্থাপনা, পারিবারিক বাজেট সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

শেরপুরে ‘স্বচ্ছতা, জবাবদিহিতা ও আমাদের মনোগঠন : ব্যক্তি ও পরিবার’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পারিবারিক বাজেট এবং আর্থিক ও সময় ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে আলোচনা এবং ওই সংক্রান্ত একটি গাইড লাইন অনুশীলন করা হয়। ১৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটির আয়োজনে শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় দেশের দরিদ্র জনগোষ্ঠীর ওপর পরিচালিত এক গবেষণা জরিপের তথ্য উপস্থাপন করা হয়। জরিপে উঠে এসেছে, দেশের ৯৮ দশমিক ৬৭ শতাংশ নাগরিক দৈনন্দিন খরচের হিসাব লিখে রাখেন না। ৯৩ দশমিক ৩৩ শতাংশ কোনও পরিকল্পনা ছাড়াই খরচ করেন। এছাড়াও ৮৪ দশমিক ৬৭ শতাংশ নিম্ন আয়ের নাগরিক নিয়মিত কোনও সঞ্চয়ই করেন না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ইসতিয়াক রায়হান বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)’র সহায়তায় ২০২২ সালের ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ওই গবেষণাটি পরিচালনা করেন। এতে ঢাকা, ময়মনসিংহ ও যশোরের ১৫০ জন দরিদ্র জনগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেন। গত ২৬ জুন ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ওই গবেষণা জরিপটির ফলাফল উপস্থাপন করেন। দৈনন্দিন নাগরিক জীবন ব্যবস্থাপনার ক্ষেত্রে গবেষণা জরিপে উঠে এসেছে, ৯৯ শতাংশ জনগোষ্ঠী প্রতিদিনের কাজে কোনও রুটিন মেনে চলেন না। ব্যক্তিগত কাজের সময়ের ব্যবহার নিয়ে ৯০ ভাগই সন্তুষ্ট না। মাত্র ১০ ভাগ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Shamol Bangla Ads

এছাড়াও জরিপে অংশগ্রহণকারীদের ৬০ শতাংশ তার এনআইডি, জন্ম নিবন্ধন বা পাসপোর্ট ও সনদে নিজের ব্যক্তিগত তথ্য মিলিয়েই দেখেননি। ২৮ শতাংশ বলেছেন, তথ্য ঠিক আছে এবং ১২ শতাংশ জানিয়েছেন, তাদের ব্যক্তিগত তথ্যে ভুল আছে। জরিপ রিপোর্টের গবেষণার ভিত্তিতে গবেষক ইসতিয়াক রায়হান ব্যক্তি ও পরিবার পর্যায়ে আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, সময় ব্যবস্থাপনা, ব্যক্তিগত তথ্য সব জায়গায় সঠিকভাবে সংরক্ষণ, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্পদের যথাযথ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন। এতে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সঞ্চয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া গবেষক রায়হান পারিবারিক বাজেট এবং ব্যক্তি ও পরিবারের আয়-ব্যয়ের হিসাব-নিকাশ, আথিক ও সময় ব্যবস্থাপনা সংক্রান্ত একটি গাইডলাইন প্রণয়ন করেছেন।

জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক শিক্ষক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুল জরিপ রিপোর্টটি পাঠ করে শুনান এবং পরবর্তীতে গাইডলাইনটি উপস্থিত অংশগ্রহণকারীরা অনুশীলন করেন। মতবিনিময় সভায় জনউদ্যোগ কমিটির সদস্য ও তাদের পরিবারের সদস্য, যুব ও নারী ফোরাম সদস্য সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সংস্কৃতি কর্মী, সাংবাদিকসহ অর্ধশতাধিক সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আব্দুর রউফ লাভলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, উদীচী জেলা সভাপতি তপন সারোয়ার, সাবেক সাধারণ সম্পাদক এসএম আবু হান্নান, নারী নেত্রী আঞ্জুমান আলম লিপি, আঞ্জুমান আরা যুথী, শিক্ষিকা করুণা দাস কারুয়া, নৃ-জনগোষ্ঠির নেতা সুমন্ত বর্মন প্রমুখ।

শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, আমরা রাষ্ট্রের বাজেট নিয়ে চিন্তা করি, অপরের স্বচ্ছতা ও জবাবদিহীতার নিয়ে মাথা ঘামাই, সমালোচনা করি। কিন্তু আমরা কখনোও ব্যক্তি ও পরিবারের বাজেট এবং নিজেদের স্বচ্ছতা ও জবাবদিহীতা নিয়ে খুব একটা সচেতন নই। কার কতো আয়, কতো ব্যয়, এর সঠিক হিসাব আমরা পরিবারে মধ্যেও আলোচনা করি না, রাষ্ট্রকেও ঠিকমতো হিসাব দেই না। এটা আমাদের মনোগঠনের এক বিরাট সমস্যা। এজন্য আমাদের মনোজগতের পরিবর্তন ঘটাতে হবে। আগে ব্যক্তির নিজের ও পরিবারের মধ্যে এসব বিষয়ের চর্চা করতে হবে। ব্যক্তি ও পরিবারের বাজেট ঠিক হলে, রাষ্ট্রের বাজেটও ঠিক হবে এবং দুর্নীতি, অনিয়ম কমবে। স্বচ্ছতা ও জবাবদিহীতা প্রতিষ্ঠিত হবে। শিক্ষিকা করুণা দাস কারুয়া বলেন, আমরা যে পারিবারিক বাজেট করিনা, তা কিন্ত নয়। আমরা অবশ্যই আয় বুঝে ব্যয় করে থাকি। কিন্তু অনেকক্ষেত্রে আকস্মিক ঘটনায় হিসাবে উলট-পালট হয়ে যায়। তবে আজকে যেভাবে ফরমেট অনুযায়ী আয়, ব্যয় ও সঞ্চয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে, সেটি অনুসরণ করতে পারলে আশাকরি ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। উপস্থিত সকলেই এ আয়োজনটির ভুয়সী প্রশংসা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের পর্যটন বিকাশে শিগগিরই মোটেল করা হবে ॥… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসি পরীক্ষা দিচ্ছে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads