ads

শনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী থেকে শুরু হলো জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের দলীয় নির্বাচনী প্রচারণা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৭, ২০২২ ৭:১৫ অপরাহ্ণ

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এ্যাডভোকেট চন্দন কুমার পাল তার জন্মভূমি নালিতাবাড়ী থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ১৭ সেপ্টেম্বর শনিবার জেলা ও উপজেলার জনপ্রতিনিধিদের অংশগ্রহণে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ ও নির্বাচন পরিচালনা কমিটি ওই সভার আয়োজন করে।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৯ সেপ্টেম্বর জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত এক চিঠিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পালকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এ্যাডভোকেট চন্দন কুমার পাল নালিতাবাড়ী শহরের পালপাড়ায় জন্মগ্রহণ করায় তিনি তার নিজ এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেনের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পৌরমেয়র আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ফজলুল হক প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও উপজেলা ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নালিতাবাড়ী পৌরসভার কাউন্সিলর ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads