ads

বুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব

খবর টি পড়েছেন : ৪১৬
ফের টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ফের আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। গত বছরের অক্টোবরে সর্বশেষ শীর্ষে উঠেছিলেন সাকিব। বুধবার নতুন র‍্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

Shamol Bangla Ads

সদ্য শেষ হওয়া এশিয়া কাপের আগে শীর্ষস্থানে ছিলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। পরের স্থানে ছিলেন সাকিব। বর্তমানে ২৪৮ রেটিং নিয়ে এক নম্বরে অবস্থান করছেন সাকিব।

গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ বাদ পড়ায় এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৩৫ রান করার পাশাপাশি বল হাতে মাত্র এক উইকেট শিকার করেন টাইগার অধিনায়ক। এদিকে এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করতে না পারায় পয়েন্ট হারিয়ে দুই নম্বরে নেমে যাওয়া নবির রেটিং পয়েন্ট এখন ২৪৬।

Shamol Bangla Ads

ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে দীর্ঘদিন ধরেই এক নম্বরে অবস্থান করছেন সাকিব। সেখানে তার রেটিং ৩৭২ পয়েন্ট। এছাড়া টেস্টে ৩২৮ রেটিং নিয়ে সাকিবের অবস্থান চতুর্থ। এই ফরম্যাটে সাকিবের সামনে রয়েছেন রবিন্দ্র জাদেজা (৩৮৪), বেন স্টোকস (৩৬২) ও রবিচন্দ্রন অশ্বিন (৩৩৫)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাহমুদউল্লাহকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা পরবর্তী সংবাদ শেরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী…