অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সেপ্টেম্বর বুধবার দুপুর আড়াইটায় নির্বাচক মিনাহজুল আবেদীন নান্নু বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ওই দল ঘোষণা করেন।
বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমাস দাস, নাজমুল হাসান শান্ত, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, কাজী নুরুল হাসান সোহান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।





