ads

বুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৪১২
শেরপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে ৪৯তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর বুধবার বিকেলে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় তিনি ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে, মাদকের প্রতিরোধে খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি পড়াশোনার পাশাপাশি শেরপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করার জন্য শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকতাদিরুল আহমেদ।

Shamol Bangla Ads

জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফের টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব পরবর্তী সংবাদ চমক দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল ঘোষণা