ads

শনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ১০, ২০২২ ৮:০১ অপরাহ্ণ

‌‘পুলিশই জনতা, জনতাই পুলিশ ’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর শনিবার বিকেলে শ্রীবরদী থানার আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ওই ওপেন হাউজ ডেতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান, জেলা পরিষদের সাবেক সদস্য আল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, বানিবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সদর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আবু তাহের প্রমূখ।

Shamol Bangla Ads

শ্রীবরদী থানার এসআই সাইফুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে মাদক, জুয়া ও বাল্য বিয়েসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডকে প্রতিহত করতে সবার সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক অংশ গ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads